বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর, নিজ বাহাদুরপুর, তালিমপুর, বর্নি ও দাসেরবাজার ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ৩০ মে বিকেলে ইউনিয়ন পরিষদ হলর”মে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানরা এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। পৃথক এসব অনুষ্ঠানে অতিথি ছিলেন ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন ও উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু প্রমুখ।
দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন ১ কোটি ১৫ লাখ ১১ হাজার টাকা, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক ১ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৮৪৫ টাকা, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস ১ কোটি ২২ লাখ ১৩ হাজার ১০ টাকা, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন ১ কোটি ২৮ লাখ ২৫ হাজার ৩৫০ টাকা ও বর্নি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন ১ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ৫শ’ ৬৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.