
স্টাফ রিপোর্টার॥ ২০১৭-১৮ সালের গনমূখী ও উন্নয়নমূলক বাজেট ঘোষনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মৌলভীবাজারে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ ও যুবলীগ।
বাজেট ঘোষনার পর ১ জুন বৃহস্পতিবার বিকেলে শহরের চৌমোহনা চত্বর থেকে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ শুভেচ্ছা মিছিল বের করে। জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদের নেতৃত্বে আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা মিছিলে অংশ গ্রহন করেন।
এদিকে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ ও সাধারন সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের নেতৃত্বে এবারের বাজেটকে গনমূখী ও ২০২১ সালের মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষে উন্নয়ন মূলক বাজেট উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শহরে আরেকটি শুভেচ্ছা মিছিল বের হয়। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এবার ঘোষনা করা হয়েছে। এ বাজেটকে সফল করতে সরকারের কার্যক্রমে সবাইকে সহযোগীতা করার আহবান জানান বক্তার্ া।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.