মোহাম্মদ জুমান হোসেন॥ অস্ট্রেলিয়ায় এন,এস,ডব্লিউ প্রিমিয়ার এর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার পার্টি ও ডিনার অনুষ্ঠিত হয়েছে। সিডনি নগরীর এন,এস,ডব্লিউ পার্লামেন্ট হাউসে এই পার্টি অনুষ্ঠিত হয়। ইফতারের পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে সুমধুর কোরআন তেলয়াৎ করা হয়। এসময় একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা করেন। ইফতার শেষে সবাইকে প্রীতিভোজে আপ্যায়ন করা হয়।
প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিন অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ইফতারের আগে ও পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, " শুভাকাঙ্খীদের সম্মানে আয়োজিত ইফতার পার্টি করতে পেরে আমি আনন্দিত। আমি চাই সকল জাতীর মধ্যে সৌহাদ্যপূর্ন সম্পর্ক গড়ে উঠুক। আমরা সকল ধর্ম ও জাতিকে সন্মাণ করি"। এসময় তিনি আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রিমিয়ার ইফতার পার্টিতে সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, আলেম-ওলামা, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায় এবং পেশাজীবী নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত পার্টিতে বাংলাদেশী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এস,বি,এস রেডিও বাংলা বিভাগের প্রযোজক
এবং জন্মভুমি টিভি'র প্রধান আবু রেজা আরেফিন,
নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন,যমুনা টেলিভিশনের অস্ট্রেলিয়া প্রতিনিধি হাসান তারিক,আর টিভি'র অস্ট্রেলিয়া প্রতিনিধি সুলতানুল আরেফিন,চ্যানেল আই'র সিডনি প্রতিনিধি বাবু আসওয়াদ,সুপ্রভাত সিডনি'র প্রধান প্রতিবেদক ফজলে রাব্বি ও রিপোর্টার ড. মার”ফ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.