বড়লেখা প্রতিনিধি॥ এনসিসি ব্যাংক বড়লেখা শাখার উদ্যোগে সোমবার ব্যাংক ভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিনিয়র ব্যাংক অফিসার ইসতিয়াক আহমদের পরিচালনায় ইফতার পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, ব্যাংক ব্যবস্থাপক অজয় দত্ত, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, ব্যবসায়ী শামীম আহমদ, সাংবাদিক লিটন শরীফ, যুবলীগ নেতা সাইদুল ইসলাম প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.