
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬২ জন শিক্ষার্থীর মাঝে ১৩ জুন মঙ্গলবার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ হলরুমে চেক বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান ছাড়াও এ অনুষ্ঠানে ২০ জন দরিদ্র ব্যক্তির প্রত্যেককে পান ও লেবু চাষের জন্য ৫ হাজার টাকা করে ১ লাখ টাকা এবং গারো উন্নয়ন সংস্থাকে একটি সিএনজি চালিত অটোরিকশা দেয়া হয়।
ইউএনও এসএম আবদুল¬াহ আল মামুনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, বেরেঙ্গা পান পুঞ্জির গারো উন্নয়ন সংস্থার সদস্য পলা সাজং প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.