বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার লাতু বিজিবি বৃহস্পতিবার ১৫ জুন রাতে অফিসবাজার এলাকা থেকে ৮টি ভারতীয় চোরাই গরু উদ্ধার করেছে। শুক্রবার দুপুরে লাতু ক্যাম্পে অনুষ্ঠিত প্রকাশ্যে নিলামে গরুগুলো ১ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
৫২ বিজিবি সুত্রে জানা গেছে, লাতু ক্যাম্পের নায়েক কালামের নেতৃত্বে পরিচালিত টহল দল বৃহস্পতিবার রাতে সীমান্তের মেইন পিলার ১৩৭৫ হতে প্রায় ৭ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরের অফিসবাজার রেলগেইট এলাকা থেকে ৮টি ভারতীয় চোরাই গরু উদ্ধার করেন।
শুক্রবার দুপুরে সহকারী কাস্টমস কর্মকর্তা হাফেজ উদ্দিন মন্ডলের উপস্থিতিতে লাতু বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত প্রকাশ্য নিলামে গরুগুলো ১ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.