এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার কামাল হোসেনের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ করা হয়েছে।
অভিযোগে উলে¬খ করা হয় মেম্বার কামাল হোসেন সরকারী নিয়মনীতি উপেক্ষা করে ২০১৬-২০১৭ অর্থবছরের কাবিটা প্রজেক্টের সৌর বিদ্যুৎ স্থাপনে স্বজনপ্রীতির মাধ্যমে যেসব এলাকায় বিদ্যুৎ রয়েছে সেসব এলাকায় সৌর বিদ্যুৎ স্থাপন করে সরকারী টাকার অপচয় করেছেন। এছাড়া বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে সরকারী ভর্তুকী ও সাহায্য বিতরন না করে আত্মীয়স্বজন ও চাকুরীজীবিদের মধ্যে বিতরন করা হয়েছে। অভিযোগে উলে¬খ করা হয় মেম্বারের এসব অনিয়ম ও দুর্নীতির কারনে এলাকায় সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করা হয়েছে। অভিযোগকারীরা সরকারের উন্নয়নের নামে মেম্বারের এসব দুর্নীতি ও স্বজনপ্রীতির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মোঃ আজাদ, মবশ্বির আলী ও খালেদুর রহমানসহ ওয়ার্ডবাসীরা ১৫ জুন বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করে প্রতিকার দাবী করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.