কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে মিল্টন কেইনস ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইংল্যান্ড এর উদ্যোগে শতাধিক দু:স্থ লোকের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২১ জুন বুধবার দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। তরুণ সমাজসেবক এমরান আহমদের সভাপতিত্বে ও ছাত্রনেতা ইমন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫নং কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.