
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় শিক্ষার গুণগতমান অর্জনের লক্ষ্যে আইসিটি শিক্ষার সক্ষমতা প্রসারে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ এর ভুমিকা শীর্ষক এক সেমিনার ২১ জুন বুধবার অনুষ্ঠিত হয়। ইউএনও চৌঃ মোঃ গোলাম রাব্বী এর সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নত বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সফলতা অর্জনে সক্ষম হয়েছে এবং দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। তিনি শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের অগ্রনী ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ রহমান আতিক। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহকারী পোগ্রামার রাকিবুল হাসান। সেমিনারে বিভিন্ন সরকারী কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.