কমলগঞ্জ প্রতিনিধি॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জ পৌর এলাকার সকল মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
২২ জুন বৃহস্পতিবার বেলা আড়াইটায় কমলগঞ্জ পৌর হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে অনুদান প্রদান করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হক। কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ এর সভাপতিত্বে ও অফিস সহকারী কয়সর আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাউন্সিলর রমুজ উদ্দিন, কাউন্সিলর আফজল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীন আহমেদ। অনুষ্ঠানে ১৯ টি মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনের মধ্যে অনুদান প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.