কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জে ঈদুল ফিতরের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসলে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে প্রাণ গেল হাইকোর্টের এক কর্মচারীর। মাত্র তিন মাস পূর্বে তিনি বিয়ে করেছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। ঘটনাটি ঘটেছে ২৩ জুন শুক্রবার সকাল ১০টায় মাধবপুর ইউনিয়নের মণিপুরী অধ্যুষিত জোড়ামন্ডপ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়ামন্ডপ এলাকার উত্তর মন্ডপের পুরোহিত কিশোর চ্যাটার্জীর জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ হাইকোর্টের অফিস সহায়ক কিরণ চ্যাটার্জী (২৯) দু'দিন আগে ঈদের ছুটি নিয়ে গ্রামের বাড়ীত বেড়াতে আসেন। শুক্রবার সকাল ১০ টার দিকে শিববাজারস্থ সার্বজনীন মন্ডপের রান্নাঘরে আসন্ন শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন উপলক্ষে বান্ডড়া পাকের আয়োজন করা হয়। আর এই বান্ডড়া পাকের এক পানির জন্য মটরের সুচ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে পা পরলে সাথে সাথে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার সকাল সাড়ে ১১টায় কর্তব্যরত ডাক্তার কিরণ চ্যাটার্জীকে মৃত ঘোষনা করেন।
নিহত কিরণের মরদেহ হাসপাতাল থেকে দুপুরে তার গ্রামের বাড়ী মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ উত্তর জোড়ামন্ডপ এলাকায় পৌছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। তার আতœীয় স্বজন ও পুরো মণিপুরী পল্লীর স্বজন ও বাসিন্দাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে। নিহত কিরণ চ্যাটার্জীর বিবাহিতা স্ত্রী সমাপ্তী শর্ম্মা বার বার জ্ঞান হারিয়ে মৃত স্বামীর বুকে লুটে পড়ছিলো। শুক্রবার বিকাল তিনটায় নিজ পারিবারিক শশ্মাণে নিহত কিরণ চ্যাটার্জীর শেষকৃত্য সম্পন্ন হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.