
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাআশ্রয় কেন্দ্রে আশ্রিত বন্যা কবলিত মানুষের মধ্যে পবিত্র ঈদুল ফিতরের দিন উপজেলা প্রশাসনের উদ্দোগে রান্না করা উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। কুলাউড়া ইউএনও চৌঃ মোঃ গোলাম রাব্বী প্রতিটি আশ্রয়কেন্দ্রে উপস্থিত হয়ে বন্যার্তদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে আশ্রিত শতাধিক মানুষের মাঝে রান্না করা খিচুড়ী,মাংস,ডিম,সেমাই পরিবেশন করেন। পাশাপশি পানিবন্ধি বন্যাদুর্গতদের সাথে সহমর্মিতা প্রকাশ করে উপজেলা প্রশাসনের এবারের ঈদের দিনের আলোকসজ্জার কর্মসুচী বাতিল করা হয়েছে।
এছাড়া ঈদের আগের দিন ইউএনও চৌঃ মোঃ গোলাম রাব্বী ভুকশিমইল ইউনিয়নের বন্যা পরিস্থিতি পরিদর্শন করে বন্যার্তদের খোজ-খবর নেন ও ভুকশিমইল গ্রামের পানিবন্ধি ফয়জুল ও রূপকসহ অন্যান্যদের মধ্যে মেম্বার শায়রুল ইসলামকে নিয়ে ঈদ সামগ্রী বিতরন করেন। ইউএনও জানান সরকার থেকে ধাপে ধাপে এ পর্যন্ত নগদ ৪ লাখ টাকা, ৬৯ টন জিআর চাল ও ৮৫০ জনের জন্য ভিজিএফ কার্ড বরাদ্ধ করা হয়েছে। ভিজিএফ কার্ডধারীরা প্রতিমাসে ৩০ কেজি চালসহ নগদ ৫ শত টাকা করে ৩ মাস এ সুবিধা ভোগ করবে। বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে বিতরন কাজ অব্যাহত রয়েছে। উলে¬খ্য, ২য় দফার চলতি বন্যায় হাওর পারের ভুকশিমইল ইউনিয়নের শতভাগ মানুষের বাড়িঘরে পানি উঠায় তারা চরম দূর্ভোগের মধ্যে কালাতিপাত করছেন। পানি না কমায় এখনো অনেকে আত্মীয়স্বজনের বাড়ি, আবার কেউ কেউ গ্রামের উচু বাড়িতে আশ্রয় নিয়েছেন। ভুক্তভোগীরা হাকালুকি হাওরের বুড়িকিয়ারী বাঁধটি অপসারণসহ হাওরের সাথে সংযোগ রক্ষাকারী জুড়ী নদী খনন ও প্রশস্থ করে পানিবন্দি হাজার হাজার মানুষকে রক্ষা করার ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.