বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দুই মোটরসাইকেল আরোহী যুবক ৮ জুলাই শনিবার সকালে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জুড়ীতে বিজিবি’র হাতে আটক হয়েছে। আটককৃতরা হচ্ছে উপজেলার চান্দগ্রামের এখলাছুর রহমানের ছেলে আব্দুর রহমান তাহের (৩২) ও পূর্ব শাহবাজপুর চানপুর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে আব্দুল হালিম (৩৩)। বিকেলে বিজিবি তাদেরকে থানা পুলিশে সোপর্দ করেছে।
বিজিবি সুত্রে জানা গেছে, শনিবার সকালে জুড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার আজিজুল হকের নেতৃত্বে পরিচালিত টহল দল জুড়ী-ফুলতলা সড়কের কাপনা পাহাড় এলাকায় মোটরসাইকেল আরোহী যুবক আব্দুর রহমান তাহের (৩২) ও আব্দুল হালিমকে আটক করে। এসময় তাদের শরীর তল্লাশী করে ৬৫ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলে তাদের আটক করা হয়।। দুপুরে ইয়াবা ট্যাবলেট ও পালসার মোটরসাইলসহ বিজিবি আটককৃতদের জুড়ী থানায় সোপর্দ করেছে।
বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল নেয়ামুল কবীর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.