বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার ডিমাই বিওসি কেছরীগুল এলাকায় পাহাড় ধসে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৮ জুলাই শনিবার বিকেলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে জালালাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে নগদ টাকা ও স্যালাইন বিতরণ করা হয়েছে। এসময় ইউএনও’র পক্ষ থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও শুকনো খাবার বিতরণ করা হয়।
জালালাবাদ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এনাম আহমদের সভাপতিত্বে ও মাঠ কর্মকর্তা তারেক আহমদের পরিচালনায় অনুদান বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, সাংবাদিক আব্দুর রব, ইউপি মেম্বার সিরাজ উদ্দিন, সৈয়দ লুৎফুর রহমান প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.