কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের প্রবীন ব্যবসায়ী ও সমাজসেবক, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা পরিষদের উপদেষ্টা সুকুমার পাল (৯০) গত ১১ জুলাই মঙ্গলবার দুপুর ১.৩০ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ভানুগাছ বাজারস্থ নিজ বাসভবনে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কমলগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি আমেরিকা প্রবাসী সুরঞ্জিত পাল বিষ্ণুর পিতা। মৃত্যুর পর পর প্রয়াতের লাশ মৌলভীবাজার হিমাগারে রাখা হয়। প্রয়াতের ৩ ছেলে কানাডা ও আমেরিকা থেকে দেশে আসার পর গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর নিজ পারিবারীক শ্মশানঘাটে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুকুমার পাল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, গোলাম মুগ্নী মুহিত, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া শফি, সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন, উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ, উপজেলা ও পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা পরিষদ, গৌরভক্ত সংঘ, লোকনাথ সেবা সংঘ, জাতীয় হিন্দু মহাজোটসহ বিভিন্ন সংগঠন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.