
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজারে বিভিন্ন জালের দোকান ও জালের গুদামে অভিযান চালিয়ে প্রায় ২ শ’ কেজি অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। যার বাজার মুল্য প্রায় ২ লক্ষ পঁচাত্তর হাজার টাকা। আটককৃত জাল জনসম্মুখে কেরোসিন দিয়ে পোড়ানো হয়।
কারেন্ট জাল বিক্রির অপরাধে মোবাস্বের আলিকে ২ হাজার টাকা, তোফায়েল আহমদকে ২ হাজার টাকা এবং তারা মিয়াকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার চৌঃ মোঃ গোলাম রাব্বীর নেতৃত্বে ১২ জুলাই বুধবার অনুষ্টিত অভিযানে অংশগ্রহণ করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সুলতান মাহমুদ, সহকারী মৎস্য অফিসার মীর আলতাফ হোসেন, এএসআই মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনী, ইউএনও অফিসের স্টেনো মোঃ ফখর উদ্দিন, ক্ষেত্র সহকারী বাপ্পু চন্দ্র পাল, হ্যাচারি সহায়ক মিজানুর রহমান ও অন্যান্য। অভিযান শেষে উপস্থিত জনতাকে সচেতন করতে কারেন্ট জালের কুফল সম্পর্কে আলোচনা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.