কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের বেড়কুড়ি, শাহামীর,নওয়াগাঁও ও বালিদাড়া গ্রাম এবং বরমচাল ইউনিয়নের আলীনগর ও পূর্ব মাধবপুর গ্রামে বন্যার্তদের মাঝে ১৪ ও ১৫ জুলাই ত্রাণ বিতরন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট আবেদ রাজা।বন্যায় ক্ষতিগ্রস্ত এসকল গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তিনি ত্রাণ বিতরন করেন,এসময় তিনি সরকার ও বিত্তবানদের বন্যার্তদের পাশে দাড়ানোর আহ্বান জানান এবং প্রত্যেক পরিবারকে সরকারি ভাবে ত্রাণ পৌঁছানো জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.