
এইচ ডি রুবেল॥ “মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” এই ¯ে¬াগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষে কুলাউড়া উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।
১৮ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শুরুতেই সিনিয়র উপজেলা মৎস্য কমকর্তা মোঃ সুলতান মাহমুদ সপ্তাহব্যাপি বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি তুলে ধরেন এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে গণসচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের সহযোগিতা চান।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার চৌঃ মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে বক্তব্য দেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া থানার ওসি মোঃ শামীম মূসা, উপজেলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত, প্রেসক্লাব সম্পাদক খালেদ পারভেজ বখস, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক নাজমুল ইসলাম, মানবকন্ঠ প্রতিনিধি সেলিম আহমেদ, সিলেটবাণী প্রতিনিধি আব্দুল আহাদ ও সংবাদকর্মী, সংগঠক মাহফুজ শাকিল।
মৎস্য সপ্তাহের অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে, ১৯ জুলাই উদ্বোধনী দিনে র্যালী, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা, ২০ জুলাই বর্তমান সরকারের সময়ে মৎস্য সেক্টরের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২১ জুলাই ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন, ২২ জুলাই ভুকশিমইল সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে মৎস্য চাষ ভিত্তিক আলোচনা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং ২৪ জুলাই রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ মূল্যায়ন সভা ও সমাপনী অনুষ্ঠান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.