বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সঞ্জয় দাস ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় নিদের্শনা অনুযায়ী বিবাহিত হওয়ায় তিনি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।
১৯ জুলাই বুধবার পদত্যাগের বিষয়ে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লিখিতভাবে আবেদন করেন।
বিষয়টি নিশ্চিত করে ছাত্রনেতা সঞ্জয় দাস বুধবার বিকেলে জানান, ‘দলের কেন্দ্রীয় আদর্শের প্রতি সম্মান দেখিয়ে বিবাহিত হওয়ায় তিনি পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।’
প্রসঙ্গত, সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি বৈঠকে বিবাহিতদের ছাত্রলীগ থেকে ৭২ ঘন্টার মধ্যে পদত্যাগের নির্দেশ দেয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.