বিকুল চক্রবর্তী॥ কুলাউড়া উপজেলায় বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে আমেরিকায় বসবাসরত কুলাউড়ার প্রবাসীরা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত কুলাউড়াবাসীর সংগঠন কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি শুক্রবার বিকেলে ও শনিবার সকালে উপজেলার কুলাউড়া পৌরসভা, জয়চন্ডী ও ভূকশিমইলে বন্যা দূর্গদের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, সংলাপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শিপার উদ্দিন আহমদ, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বাবু গৌরা দেসহ বিভিন্ন জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন স্থানে এক হাজার দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.