কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে “কাবিং করবো, সুন্দর জীবন গড়বো” এই শ্লোগানকে সামনে রেখে ৭ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০১৭ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস্ কমলগঞ্জ উপজেলা এর আয়োজনে ২১ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৫টায় কমলগঞ্জ বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কমলগঞ্জ উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করেন।
বাংলাদেশ স্কাউটস্ কমলগঞ্জ উপজেলার কমিশনার ও ক্যাম্প চীফ মো: মোসাহীদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, কমলগঞ্জ বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবীর।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.