বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার কানুনগো বাজারে শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪ লাখ টাকা মূল্যের ১ লাখ মিটার দৈর্ঘ্য অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে। পরে জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী, সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ, আশরাফ হোসেন, গণমাধ্যমকর্মীসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অসাধু ব্যবসায়ীরা কানুনগো বাজারে প্রকাশ্যে অবৈধ কারেন্ট জালের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে প্রতিদিন হাকালুকি হাওরের পোনামাছ নিধন হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.