এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় দেশীয় অস্ত্রসহ ইকবাল (৩৫) নামের এক ডাকাতকে আটক করেছে পুলিশ। সে উপজেলার বরমচাল ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত ছিলিক মিয়ার ছেলে।
২১ জুলাই শুক্রবার ভোর ৫ টার দিকে উপজেলার জনতা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষণ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে দেশীয় পাইপগানসহ ইকবালকে আটক করা হয়েছে। তার নামে বিভিন্ন থানায় একাদিক অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে।
ডাকাত আটকের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আবু ইউসুফ বলেন, ইকবালের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.