বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার কাদিপুরস্থ জাগ্রত তরুণ সংঘের উদ্যোগে লন্ডন প্রবাসী এনামুল ইসলাম এর অর্থায়নে ২০ জুলাই বৃহস্পতিবার কাদিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে কাদিপুরের বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ছালাম এর সভাপতিত্বে ও মোঃ আবুল ফাত্তাহ ফাহিমের পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম হিরা, সাজু মিয়া, জসীম আহমদ, আজাদ মিয়া, বেদানা বেগম, শ্রমিকনেতা শফিকুর রহমান, লন্ডন প্রবাসী এনামুল ইসলামের বড় ভাই ফখরুল ইসলাম, যুবলীগ নেতা সঞ্জিত দাস ও সফাতুল ইসলাম ফুলসহ জাগ্রত তরুন সংঘ কাদিপুরের সকল সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য। এসময় কাদিপুরের বন্যার্ত ২০০ জন মানুষেরর মাধ্যে ত্রাণ বিতরন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.