রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় স্বাধীনতা সেনিটেশন পরিষদ (স্বাসেপ) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দূর্গত মানুষের নিরাপদ খাদ্য স্বাস্থ্য সচেতনতা ও ত্রান বিতরন ক্যাম্পেইন” উদ্বোধন করা হয়।
২১ জুলাই শুক্রবার মুন্সিবাজার ইউনিয়নের রাতিবের দোকানে উক্ত অনুষ্টানের উদ্বোধন করেন উপজেলাআওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউদ্দোজা ভেলাই মিয়া।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (স্বাসেপ)। কেন্দ্রীয় কমিটির আহবায়ক জুনায়েদ আহমদ। এ সময়মুন্সিবাজার ইউনিয়নের ১ওয়ার্ডের ৫০টি পানিবন্দি পরিবারের মাঝে চাল ও খাবার সেলাইন, পানি বিসুদ্ধ করন ট্যাবলেট ও বিভিন্ন ত্রান সামগ্রী বিতরন করা হয়। খছরুজ্জামান চৌধুরীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাসেপ কমিটির নেতা সায়েদ আহমদ, নিতাই শীল, হবিগঞ্জ জেলা সদস্য আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ সহসভাপতি আব্দুল আজিজ, স্বাস্থ্য কর্মী নাজমুল হক মুকুল আব্দুল মালেক প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.