রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার বন্যা কবলিত পানিবন্ধি মানুষের মাঝে হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থার উদ্যোগে ২য় ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ২২ জুলাই বিকেলে ‘হৃদয়ে রাজনগর’ সামাজিক সংস্থা বন্যা কবলিত এলাকা ফতেহপুর ইউনিয়নের শাহবাজপুর, ফতেহপুর ও এর আশপাশ এলাকায় চিড়া, চিনি, মুড়ি, ওরস্যালাইসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিনিধি আহমদউর রহমান ইমরান, আক্তার হোসেন, মুনিম আহমেদ, শহিদুল ইসলাম, গিয়াস সুলতান, বেলাল আহমেদ, রিয়াজুল ইসলাম, সুহেল আহমেদ প্রমুখ।
সংস্থা এডমিন জুনেদ আহমদ শিপু বলেন, সরকারের একার পক্ষে দেশের বন্যার্ত মানুষের চাহিদা পূরণ সম্ভব নয়। এজন্য সামাজিক ভাবে বন্যার্তদের পাশে দাড়ানো দেশের বিত্যবানদের প্রয়োজন। আমরা ১ম ও ২য় ধাপে বন্যা কবলিত পরিবার কে ত্রাণ দিয়েছি, আগামীতে আরো দেয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.