
কমলগঞ্জ প্রতিনিধি॥ “মানুষ মানুষের জন্য” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সেংস্থা গুড নেইর্বাস বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি এর উদ্যোগে ২৫ জুলাই মঙ্গলবার দুপুর কুলাউড়া উপজেলার ৬ নং কাদিপুুর ইউনিয়নে বন্যা দূর্গত মাঝে ৫০০ পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি লবণ, ১ লিটার তেল ও ৫ লিটার পানি ত্রাণ সামগ্রী হিসেবে বিতরন করা হয়েছে। উক্ত ত্রাণ বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬ নং কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: হাবিবুর রহমান (ছালাম), হেড অফিস প্রতিনিধি অলিক রাংসা, মৌলভীবাজার সিডিপি ম্যানেজার রিমো রনি হালদারসহ স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.