কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে স্বাস্থ্য বিভাগের ফিল্ড স্টাফ ও সুপারভাইজরদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অদ্য ২৭ জুলাই বৃহস্পতিবার সকাল ৯ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত (নামাজ ও দুপুরের বিরতিসহ)। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের আর্থিক সহায়তায় সিভিল সার্জন অফিস মৌলভীবাজারের প্রশাসনিক নিয়ন্ত্রাধীন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা এমটিইপিআই মো. আশরাফুল আলমের সার্বিক তত্তাবধানে এবং উপজেলা মেডিকেল ডা. আজিজুল ইসলাম ও ডা. নিশিতা সিনহার (প্রশিক্ষণ কর্মকর্তা) তত্তাবধানে অনুষ্ঠিত কর্মশালায় ইপিআই কার্যক্রম সঠিক ভাবে নীতিমালার মাধ্যমে পরিচালনা করা মা ও শিশুর স্বাস্থ্য সু রক্ষায় ১০টি টিকা প্রদানের মাধ্যমে যক্ষা, ডিফথেরিয়া, হুপিং কাশি, হেপবি, হেপাটাইটিস বি, ধনুষ্ঠংকার, নিউমোকক্কাল নিউমোনিয়া প্রকিরোধকল্পে টিকাদান কার্যক্রম জোরদারকরণে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, সুপারভাইজরগল আন্তরিকভাবে পূর্ণ উদ্যোগে কাজ চালিয়ে যাওয়ার জন্য উদ্ভুদ্ধ করা হয় এবং ৩দিনের কর্মশালায় সমাপনী বক্তব্যের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নিত্যনতুন কর্মকৌশল উদ্ভাবন এবং ইপিআই কেন্দ্রে যথাযথ প্রয়োগের মাধ্যমে ৯০ ভাগ বা কমপক্ষে ৮৫ ভাগ টিকা প্রদান জনিত সফলতা কামনা করে আলোচানয় অংশগ্রহণ করেন ফিল্ড স্টাফ রোকেয়া বেগম, স্বপ্না বেগম, সুবিনয় মালাকার, মিহানুর রহমান, মিনা রানী সিনহা, সুজিতা সিনহা প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.