প্যারিস প্রতিনিধি॥ মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাাদক ও এনটিভির প্রতিনিধি এস এম উমেদ আলী সহ ৫ পুলিশ ৩ সাংবাদিকের বিরুদ্ধে প্রতারক ও মামলাবাজ সাইফুল ইসলাম সজিব কর্তৃক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ২৭ জুলাই বৃহস্পতিবার প্যারিসের সোনার বাংলা রেস্টুরেন্টে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় মামলাবাজ সাইফুল ইসলাম সজিবকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানানো হয়। প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে ও লুৎফুর রহমান বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি মোঃ সামসুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ সেলিম, দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম মামুন, অর্থ সম্পাদক রেজাউল করিম, সদস্য, আবুল হাসান, মোঃ মোস্তফা প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.