রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে ”স্বপ্নের ঢেউ ফাউন্ডেশনের” উদ্যোগে রাজনগর সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রি ব্লাড গ্রুপ নির্নয় অনুষ্ঠিত হয়।
২৯ জুলাই শনিবার অনুষ্ঠিত ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন রাজনগর উপজেলা শাখার সভাপতি শেখ রেহান উদ্দিন জুবেল, এতে প্রধান অতিথি ছিলেন স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ সাহেদ আলী। প্রধান উদ্বোধক ছিলেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ। এ সময় ২১৮ জনের রক্তে গ্রুপ নির্ণয় করা হয়। বিশেষ অতিথি ছিলেন স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সম্পাদক শেখ মুজাহিদুল ইসলাম সহ সভাপতি শেখ তুফায়েল ইসলাম রুকনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক ইকবাল খান,সহ প্রচার সম্পাদক শেখ জিছান উদ্দিন, ছাব্বির আহমেদ ও রুকন আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.