
রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয়ে ৩১ জুলাই সোমবার ”সততা স্টোরের শুভ উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ এর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিরীন পারভীন বিভাগীয় পরিচালক দুর্নীতি দমন কমিশন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খন্দকার খলিলুর রহমান উপ পরিচালক দুর্নিতী দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ ও মৌলুদুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাজনগর। মোঃ লকুছ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন মোঃ জিলাল উদ্দিন আহমদ অধ্যক্ষ রাজনগর কলেজ, শ্যামল বনিক ওসি রাজনগর থানা, আব্দুল ওয়াদুদ প্রধান শিক্ষক শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয় ও ফজলু খান সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটি প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.