
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নে ব্যক্তি ও প্রতিষ্ঠানে ৭০টি সৌর বিদ্যুতের প্যানেল বিতরণ করা হয়েছে। সোমবার ৩১ জুলাই স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিনের বিশেষ কাবিটা, টি.আর কোটা ও ইউনিয়ন পরিষদের সাধারণ কাবিটা; টিআর প্রকল্পের আওতায় এগুলো বিতরণ করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ৯ লাখ ৭৮ হাজার টাকা।
সৌর বিদ্যুতের প্যানেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনা উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু।
ইউপি চেয়ারম্যান ময়নলু হকের সভাপতিত্বে ও ইউপি সদস্য সামাদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুক্কুর, সাধারণ সম্পাদক খয়রুল আলম নুনু, ইউপি সদস্য রশিদ আহমদ সুনাম, কবির আহমদ, সাজু আহমদ, সমাজসেবক মহিম কান্ত নাথ, আজির উদ্দিন, আওয়ামী লীগ নেতা দুদু আহমদ, সাবেক ইউপি সদস্য মিছবাহ উদ্দিন, মাহফুজল করিম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.