কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ অধিদপ্তর এর আয়োজনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় শিক্ষার গুনগত মান অর্জনের লক্ষ্যে কমলগঞ্জে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে এবং তথ্য ও যোগাযোগ অধিদপ্তর এর সহকারী পোগ্রামার সাজেদুল হাসান এর পরিচালনায় সেমিনারে বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সরকারী কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.