কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৫ আগষ্ট সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শফিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সঞ্জয় কুমার দেব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয় কুমার হাজরা, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক ফয়সল আল কয়েছ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হাজেরা বেগম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য চিনু বেগম, ইউপি সদস্য মোঃ নুরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.