
স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাক্রান্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ফ্রি সেবাওয়াটসআপ গ্রুপ ।ওয়াটসআপ ক্যাম্পেইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে ১৪৫ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার যুক্তরাজ্য প্রবাসী মো: জহিরুল ইসলাম বাচ্ছু,যুক্তরাষ্ট্র প্রবাসী মো:শাহাজান আশুক, যুক্তরাজ্য প্রবাসী সেলিনা আক্তার (শেলি) ও ইতালি প্রবাসী মো:আছমান আলী সহ মধ্যপ্রাচ্যের কয়েকজন প্রবাসীর কাছ থেকে ওয়াটসআপ ক্যাম্পেইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে বন্যা কবলিত ১৪৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
৭ আগষ্ট সোমবার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামের বাবুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন এলাকার প্রায় ১৪৫ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। প্রতি পরিবারকে ৫কেজি চাল, ১ লিটার তৈল, ১ কেজি আলু ও ৫০০ গ্রাম ডাল দেওয়া হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়াটসআপ গ্রুপের উদ্যোক্তা শাহিন আহমদ শাহিন, মোঃ নূরুল ইসলাম ফয়সল, এলাকাবাসী আছরব আলী ও আব্দুল হান্নান প্রমূখ।
উল্লেখ্য,্ওয়াটসআপ গ্রুপ ইতোপূর্বে ক্যান্সার রোগে আক্রান্ত একই ইউনিয়নের ভূমিউড়া গ্রামের মনাই মিয়াকে ৫৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.