কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক গাজি মারুফ এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে কমলগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম রব্বানী তৈমুর ও সিনিয়র যুগ্ন আহবায়ক আবু জলিল জুনেদ এর নেতৃত্বে মিছিল বের করে। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। মিছিল পরবর্তী পৌর ছাত্রদলের আহবায়ক মামুনুর রহমান মামুনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তাগন অবিলম্বে জাকির হোসেন উজ্জ্বল ও গাজি মারুফের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.