
মাহবুবুর রহমান রাহেল: মৌলভীবাজারে জিবি নিউজ ফউন্ডেশনের উদ্যেগে ফ্রি সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ৭ এপ্রিল দুপুরে শহরের এম সাইফুর রহমান রোডস্থ জিবি নিউজ অফিসের সম্মুখে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সমাজকল্যান পরিষদের নিবাহী সদস্য সাইফুর রহমান বাবুল, জিবি নিউজ ফাউন্ডেশন চেয়ারম্যান রাকিব রুহেল, প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদ, পলাশ টিভির পরিচালক আনহার আহমদ সমশাদ, এটিএন নিউজ প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেছ, বাংলানিউজ প্রতিনিধি মাহবুবুর রহমান প্রমুখ বক্তারা বলেন, এই প্রশিক্ষণ দরিদ্র বিমোচনের পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এ সহায়ক ভূমিক পালন করবে। তিনি প্রশিক্ষণার্থীদের মনযোগ সহকারে প্রশিক্ষণ করে নিজেকে স্বালম্বি করার আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.