কমলগঞ্জ প্রতিনিধি॥ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের অন্তর্গত ইসলামপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ আগষ্ট মঙ্গলবার রাত ৮ টায় স্থানীয় গোলেরহাওর বাজারে অণুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। ইসলামপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি বাবুল আহমেদ এর সভাপতিত্বে ও সহ সভাপতি রফিকুল ইসলাম মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ অর্থ সম্পাদক সুলেমান হোসেন, সদস্য মোস্তফা কামাল, সাবেক ছাত্রলীগ নেতা শাহীন আহমেদ, উপজেলা যুবলীগ সদস্য জহির আলম নানু, ইলিয়াস আহমেদ, আলাল আহমেদ, ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি ইকবাল হোসেন। বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা সিদ্দিকুর রহমান, আওয়ামীলীগ নেতা ছমেদ আলী। আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.