কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা এলাকায় গাছের সাথে বেঁধে দুর্ধর্ষ মোটর সাইকেল, মোবাইল সহ নগদ অর্থ লুঠ করে নিয়ে গেছে ছিনতাইকারীর দল।
ছিনতাই হওয়া মটরসাইকেলের মালিক ভানুগাছ বাজার ব্যবসায়ী মাহবুব মিয়া জানান,
৮ আগষ্ট মঙ্গলবার রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ পৌরসভার লাইসেন্স পরিদর্শক আশরাফ আহমেদের গ্রামের বাড়ী কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওরে একটি অনুষ্টানে যোগ দিতে তিনি সহ তার দুই বন্ধু ডাঃ দেলোয়ার হোসেন ও জুয়েল আহমেদকে নিয়ে সাথে নিয়ে রাতে ভানুগাছ বাজার থেকে রওনা দেন।
রাত সাড়ে ১১টার দিকে মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা পেচারপুল নামক স্থানে পৌছামাত্র রাস্তার মধ্যে গাছ ফেলে ৭/৮ জনের মুখোশপরা সংঘবদ্ধ একদল ছিনতাইকারী তাদের সাইকেলের গতিরোধ করে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে পার্শ্ববর্তী একটি গাছের সাথে বেঁধে বেধড়ক মারপিট করে। এক পর্যায় তাদের ব্যবহৃত ডায়াং ওয়ান-১৩৫ সিসি মটরসাইকেল, নগদ অথর্, দুটি স্যামসাং ও একটি চায়না মোবাইল ছিনতাই করে। এসময় ছিনতাইকারী দলের সদস্যরা মোটরসাইকেল আরোহী তিনজনের পেছন দিক থেকে হাত বেঁধে রাস্তায় ছেড়ে দেয়। পরে তাদের চিৎকারে পাত্রখোলা চা বাগানের শ্রমিকরা এসে তাদের হাতের বাধন খুলে দেয় এবং বিষয়টি কমলগঞ্জ থানাকে অবহিত করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনও এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.