
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে জমিজমা নিয়ে পারিবারিক কোহলের জের ধরে সৎ ভাইদের হাতে সাবানা বেগম নামের এক নারী খুন হয়েছেন। এসময় হামলায় সাবানার মা,তার স্বামী ও ভাইয়ের বৌসহ ৩জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের মতিগঞ্জ এলাকায়। ঘটনাসুত্রে জানাযায়, এলাকাবাসী জানান, মতিগঞ্জে নিহত সাবানা বেগমের সৎ ভাই বিলাল, মোজাম্মেল ও দুলালের সাথে পিতৃক সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন যাবৎ বিরোধ ছিল। এ নিয়ে ৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে কথাকাটাকাটি হয় এবং সাবানা পরিবারের উপর সৎ ভাইরা দেশীয় অন্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সাবানা বেগম, তার মা মায়া বেগম, ভায়ের স্ত্রী সেলিনা বেগম ও স্বামী জয়নাল মিয়া আহত হন। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লে´ নিয়ে গেলে সাবানার অবস্থা গুরুতর হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার সাবানা বেগমকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত বাকীদের মৌলভীবাজার সদর হাসপাতাল ও শ্রীমঙ্গর স্বাস্থ্য কমপ্লে´ ভর্তি করা হয়। শ্রীমঙ্গল থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, এটা তাদের পারিবারিক বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে। ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলা দায়েরের প্রস্তিুতি চলছে। পুলিশ আসামীদের খুব তাড়াতাড়ি গ্রেফতার করবে বলে জানান। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.