
এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় উপজেলায় বিষপান করে ছালেক মিয়া (৩৫) নামক এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
৯ আগস্ট বুধবার ভোরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দৌলতপুরে গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত মোবারক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বড় ভাইয়ের বউয়ের সঙ্গে তার মামলা চলছিল ছালেক মিয়ার। এ নিয়ে তিনি কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েন। বুধবার ভোরে তিনি বিষপান করলে তার ছেলে নোমান মিয়া কুলাউড়া হাসপাতাল নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু টাকার অভাবে ছেলে নোমান পিতাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যেতে পারেননি। পিতাকে ফিরিয়ে নিয়ে যান বাড়ীতে। বাড়ীতে নেয়ার পর তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কুলাউড়া থানার এসআই কানাই লাল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্মহত্যার রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.