
বিশেষ প্রতিনিধি॥ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন এর বিরুদ্ধে আপত্তিকর কটুক্তি করে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে পুলিশ তায়েফ নামে শিবিরকর্মী এক কলেজ ছাত্রকে গ্রেফতার করে ১১ আগস্ট শুক্রবার মৌলভীবাজার কোর্টে সোপর্দ করেছে।
কুলাউড়া থানার এসআই ইয়াছিন জানান, উপজেলার ভাটেরা ইউনিয়নের মাইজগাও গ্রামের আব্দুল খালিকের ছেলে কলেজ ছাত্র আব্দুল ওয়াহিদ ওরফে তায়েফ (২২) ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন ও তাঁর পরিবারের বিরুদ্ধে আপত্তিকর কটুক্তি করে ফেইসবুকে ষ্ট্যাটাস দেয়ায় এলাকায় ছাত্রলীগের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের সহযোগিতায় তায়েফকে গ্রেফতার করে শুক্রবার ৫৪ ধারায় মৌলভীবাজার কোর্টে সোপর্দ করেছে। পুলিশ সুত্রে জানা যায়. আটক তায়েফ ছাত্র শিবিরের একজন সক্রিয় কর্মী।

জানা যায়, সিলেটে ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের উপর জঙ্গী শিবিরের বর্বরোচিত ও নারকীয় হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এর ১২টি ছবি ৯ আগস্ট বেলা ১টা ৪৩ মিনিটে পোষ্ট করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন। পোস্টটির ৬৩০ শেয়ার, ১২ হাজার লাইক ও কয়েক শত কমেন্ট করা হয়।
সেই পোস্টের নিচে আব্দুল মোতালেব তোফায়েল Abdul Muttalib Tufayel নামে এক যুবক কমেন্ট করেন-
এস এম জাকির হোসাইনের পোস্টের নিচে এই মন্তব্য করার পর আব্দুল মোতালেব তোফায়েল এর ফেসবুক থেকে জানা যায় তার বাড়ী কুলাউড়ায়।
এস এম জাকির হোসাইন কুলাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফকে বিষয়টি জানালে ১০ আগস্ট বৃহস্পতিবার রাতে নিয়াজুল তায়েফ উপজেলা ও স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে উপজেলার ভাটেরা ইউনিয়নের মাইজগাও গ্রামে চিরুনী অভিযান চালিয়ে শিবির কর্মী কলেজছাত্র আব্দুল ওয়াহিদ ওরফে তায়েফকে ধরে এনে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামিম মুসা জানান, যেহেতু ৫৭ ধারায় মামলা নিতে হলে পুলিশ হেড কোয়ার্টারের অনুমতির প্রয়োজন সেহেতু আমরা তাকে ৫৪ ধারায় কোর্টে প্রেরন করেছি এবং ৫৭ ধারায় মামলা নেয়ার জন্য পুলিশ হেড কোয়ার্টারের অনুমতির জন্য আবেদনও করেছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.