
বড়লেখা প্রতিনিধি॥ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য শাহাব উদ্দিন এমপি এএফপিপিডি সম্মেলনে যোগ দিতে সোমবার ১৪ আগষ্ট ভিয়েতনাম যাচ্ছেন।
ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়ান ফোরাম অফ পার্লামেন্টারিয়ান্স অন পপুলেশন এন্ড ডেভোলাপমেন্ট (এএফপিপিডি) সম্মেলনে জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপির নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহন করছে। জাতীয় সংসদের অপর হুইপ শহীদুজ্জামান সরকার এমপি ছাড়াও সংসদের দুইজন উর্ধ্বতন কর্মকর্তা উক্ত প্রতিনিধি দলে রয়েছেন। আগামী ১৯ আগষ্ট সম্মেলন শেষে বাংলাদেশের প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।
জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপির সহকারী একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.