বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১মঙ্গলবার রাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত যুবকের নাম বাবুল আহমদ (৩৫)। তিনি উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাঙ্গন গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৫ আগষ্ট মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে বাবুল আহমদ নিজবাহাদুরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াবাজার এলাকায় পোল্ট্রি খামারে কাজ করছিলেন। এসময় বিদ্যুতের লাইনে সুইচ দিতে গেলে অসাবধানতাবসত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আক্তার জানান, ‘হাসপাতালে আনার আগেই বাবুল আহমদ মৃত্যুবরণ করেছেন।’
পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর জানান, ‘পরিবারের আবেদন ও কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.