
কমলগঞ্জ প্রতিনিধি॥ জাতির জন্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুর গফুর চৌধুরী মহিলা কলেজে বৃহস্পতিবার সকাল ১১টায় ১৭ আগষ্ট শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক র্যালি শেষে বেলা সাড়ে ১২ টায় কলেজের অধ্যক্ষ মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষার্থী শামিমা শারমিন ও উর্মী আক্তারের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ ,সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন ও কলেজের প্রভাষক বিশে^শ্বর দেবনাথ। বক্তব্য রাখেন প্রভাষক লক্ষি মোহন সিংহ, শর্মীলা সিনহা প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.