
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে নবনির্মিত অত্যাধুনিক তাজমহল কমিউনিটি সেন্টার ও রেস্ট্যুরেন্টের উদ্বোধন উপলক্ষে গত বুধবার রাতে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাতারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লোকমান আহমদ।
সুজানগরের জামেয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার উপাধ্যক্ষ ও শিক্ষা সচিব মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মুজিবুর রহমান জয়নালের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজসেবক আলহাজ আব্দুল মুকিত লুলু, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ, সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, দক্ষিণভাগ মোহাম্মদিয়া টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা কাওছার আহমদ, ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছমির উদ্দিন, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস শিমুল, দক্ষিণভাগ বাজার কমিটির সভাপতি হাজী আব্দুল হক, সাবেক শিক্ষক জগদিশ চন্দ্র পাল, শিক্ষানুরাগী আব্দুল বাছিত, আব্দুল লতিফ, ব্যবসায়ী নাজমুল ইসলাম, এমদাদ আহমদ, জহিরুল ইসলাম, আব্দুস সহিদ মুক্তা, হাজী আবুল কালাম, মাওলানা ওবায়দুল্লাহ প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.