রাজনগর প্রতিনিধি॥ ২১ আগস্ট সোমবার মুন্সিবাজার বণিক সমিতির কার্যালয়ে বাজারের ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সমাজে নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এক গণ শুনানী অনুষ্ঠিত হয়। গণ শুনানীতে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক আল আমিন, অফিস কর্মকর্তা, মোঃ জাহিদুল ইসলাম, রাজনগর থানার এস.আই বাবু অজিত, বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুর রহমান আয়ূব, যুগ্ম সম্পাদক মোঃ সোলেমান মিয়া, কোষাধ্যক্ষ আছকির মিয়া, সদস্য মোঃ আব্দুস সালাম খান, রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহমদ ফয়ছল আজাদ মোঃ লয়েছ মিয়া প্রমুখ।
গণ শুনানীর পূর্বে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। মুন্সিবাজারের সুভাষ মিষ্টান্ন ভান্ডার, ফয়েজ এন্ড ব্রাদার্স ও তান্মী এন্টারপ্রাইজকে জরিমানা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.