বড়লেখা প্রতিনিধি॥ বরগুনায় স্কুল শিক্ষিকাকে ধর্ষণের প্রতিবাদে ২৪ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে বড়লেখা উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসুচি, প্রতিবাদ সমাবেশ ও ইউএনও বরাবরে স্মারকলিপি প্রেরণ করেছেন। শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আল লস্করের সভাপতিত্বে ও শিক্ষক বদরুল ইসলামের পরিচালনায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রিয় শিক্ষক নেতা মীর মুহিবুর রহমান, প্রধান শিক্ষক বদরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন, প্রধান শিক্ষক আতাউর রহমান, উপজেলা স্কাউট কমিশনার ছয়ফুল হক, শিক্ষক নেতা নুরুল ইসলাম, সেলিম আহমদ প্রমূখ ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.