বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ঢাকাস্থ মসজিদ কাউন্সিলের উদ্যোগে বুধবার বন্যা দুর্গত ৬ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার বর্ণি, তালিমপুর ও সুজানগর ইউনিয়নের দুর্গত এ পরিবারগুলোর প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি করে মসুর ডাল ও লবন দেয়া হয়েছে। পৃথক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মসজিদ কাউন্সিলের টিম লিডার ও পরিচালক কাজী ওবায়দুল্লাহ হক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, সমাজসেবক মুজাহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, মুহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা ফরিজ উদ্দিন, মাওলানা মুহিবুর রহমান, তাজ উদ্দিন, হোসাইন আহমদ, শরফ উদ্দিন, যুবশক্তি সমাজকল্যাণ পরিষদ সভাপতি তাহমীদ ইশাদ রিপন, খালেদ আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.