
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন এর উদ্যোগে মরণোত্তর ও অসচ্ছলতার চেক হস্তান্তর বিতরণ করা হয়েছে ।
২৮ আগষ্ট সোমবার বিকেল সাড়ে ৫ টায় পৌরসভা মিলনায়তনে মরণোত্তরের ১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি।
অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন কমলগঞ্জ উপজেলা শাখা সভাপতি এমরান আহমেদের সভাপতিত্বে ও সহ- সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় মরণোত্তর চেক হস্তান্তর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ, মৌলভীবাজার-হবিগঞ্জ কল কারখানা ও প্রতিষ্টানের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রব, সাধারণ সম্পাদক এম এ বাছিদ প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তহবিল থেকে মৌলভীবাজার জেলা অটো মোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের ২৬৩৬ এর অন্তর্ভূক্ত কমলগঞ্জ থানা শাখার মাধ্যমে মরহুম মতিউর রহমানের মরণোত্তর এক লক্ষ টাকার চেক তার মা ফরিজা বেগমের হাতে ও কুলাউড়া উপজেলার রনি আহমদ মুন্নাকে আর্থিক অসচ্ছলতার দরুন পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় অতিথিরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.